২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ধীরগতি

ঈদ উপলক্ষে গাড়ির চাপ ও বিভিন্ন স্থানে দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলছে ধীর গতিতে। ফলে রোজার মধ্যে দুর্ভোগে পড়েছে ঘরমুখো মানুষ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2013, 01:20 PM

Updated : 23 Aug 2022, 06:40 PM

ঈদের অন্তত দুদিন বাকি থাকলেও মঙ্গলবার শবে কদরের ছুটির আগে ঢাকা ছাড়তে শুরু করেছে রাজধানীর মানুষ। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে সোমবার সন্ধ্যা থেকেই।

এরইমধ্যে সোমবার রাত দেড়টার দিকে মেঘনা-গোমতী সেতুর ওপরে দুটি কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রায় একঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

পরে রেকার এনে দুর্ঘটনা কবলিত যান দুটি সরিয়ে নিলে রাত আড়াইটার দিকে যান চলাচল আবার শুরু হয়।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

কিন্তু এর সঙ্গেই মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন বিকল হয়ে এবং ছোটখাট দুর্ঘটনার কারণে বিচ্ছিন্নভাবে জট সৃষ্টি হওয়ায় পুরো মহাসড়কে এর প্রভাব পড়ছে। 

ময়নামতি হাইওয়ে থানার ওসি মশিউর রহমান বলেন, “ঈদের আগে প্রথম ছুটির দিনে মহাসড়কে যানবাহনের চাপ বেশি। এছাড়া কোথাও কোথাও ছোট দুর্ঘটনা ঘটেছে, কয়েকটি স্থানে গাড়ি বিকল হয়ে পড়েছে। ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে।”

এই পরিস্থিতিতে মেঘনা-গোমতী সেতু থেকে দাউদকান্দির ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গাড়ি থেমে থেমে ধীর গতিতে এগোচ্ছে বলে জানান তিনি।