২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2013, 09:24 PM

Updated : 23 Aug 2022, 06:40 PM

সোমবার দুপুরে দেবহাটা উপজেলার কোমরপুর-কুলিয়া সড়ক ও বিকালে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের বাঁকাল  সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের আজমির হোসেনের মেয়ে আজমিরা সুলতানা (৪) এবং সদর উপজেলার লক্ষ্মীদাঁড়ী গ্রামের দিদার এর ছেলে মামুন ওরফে বারেক (১৩)।

নিহতের পরিবারের বরাত দিয়ে দেবহাটা থানার ওসি আব্দুল বারী বলেন, আজমিরা সুলতানা তার দাদা এরশাদ মাস্টারের বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিল। এ সময় কুলিয়াগামী একটি ইঞ্জিনভ্যান তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

“গুরুতর আহত শিশু সুলতানাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

বিকালে বাইসাইকেল করে সাতক্ষীরা শহরে যাওয়ার পধে বাঁকাল ব্রিজের ওপর একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় মামুন।

সদর থানার ওসি শাহজাহান আলী খান বলেন, দুটি বিষয়েই থানায় মামলার প্রস্তুতি চলছে।