২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল প্রত্যাহারের আহ্বান বিমা ব্যবসায়ীদের

ঈদের পরে ১২ ও ১৩ অগাস্ট জামায়াতে ইসলামীর ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বিমা খাতের ব্যবসায়ীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2013, 08:15 PM

Updated : 23 Aug 2022, 06:40 PM

সোমবার বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের (বিআইএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “মুসলমানদের ধর্মীয় উৎসবের সময়ে এধরনের কর্মসূচি মানুষকে বিপাকে ফেলবে।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, হরতালের ফলে দেশে বিমা ব্যবসা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ বীমার আওতাধীন যানবাহন ও সম্পত্তি ক্ষয়ক্ষতির দাবি বিমা কোম্পানিগুলোকেই পরিশোধ করতে হয়।

দেশকে সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয়ের দিকে ঠেলে দেয়ার এধরনের সহিংস কর্মসূচি থেকে সরে আসার জন্য সব দলের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।