২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় রিকশাআরোহী নিহত

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ট্র্রাকচাপায় এক রিকশাআরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো দুইজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারয়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2013, 04:12 PM

Updated : 23 Aug 2022, 06:40 PM

সোমবার সকাল ১১টার দিকে ফতুল্লার নন্দলালপুর এলাকায় এ দুর্ঘটনায় নিহত রাহাতুন খাতুন (৫২) ফতুল্লার লামাপাড়া এলাকা মৃত আকতার উদ্দিনের স্ত্রী।

আহতদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) সোহেল আলম জানান, রাহাতুন খাতুন ও তার আত্মীয় সখিনা বেগম কুতুবপুর ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফ এর চাল নিয়ে রিকশায় বাড়ি ফিরছিলেন।

নন্দলালপুর এলাকায় একটি ট্রাক (দিনাজপুর ট ৯৮১৩) পেছন থেকে রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই রাহাতুন খাতুন মারা যায়।

গুরুতর আহত সখিনা বেগম ও অজ্ঞাত পরিচয় রিকশা চালককে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।