২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী হত্যাকারী স্বামীর মৃত্যুদণ্ড

পিরোজপুরে স্ত্রী হত্যার অভিযোগে মৃত্যুদণ্ড হয়েছে এক ব্যক্তির। পাশাপাশি আদালত তাকে দশ হাজার টাকা জরিমানা করেছে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2013, 03:37 PM

Updated : 23 Aug 2022, 06:40 PM

পিরোজপুর ১নং নারী ও শিশু ট্রাইব্যুনাল আদালতের বিচারক বিপ্লব গোস্বামী সোমবার এ রায় দেন বলে জানান পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রাজ্জাক খান বাদশা।

সাজাপ্রাপ্ত মানজুরুল ইসলাম ওরফে মাসুদুর রহমান। তার বাড়ি ভান্ডারিয়া উপজেলার পূর্ব পশারিবুনিয়া গ্রামে।

আইনজীবী রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যৌতুকের কারণে নির্যাতন করে ২০১০ সালের ১১ জুলাই নিজ বাসায় স্ত্রী হেরিয়া বেগমকে (৩০) হত্যা করেন মানজুরুল ইসলাম। পরে বাড়ির পেছনে একটি বাঁশঝাড়ে গলায় রশি বেঁধে লাশ ঝুলিয়ে রাখে।