২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে দুর্ঘটনায় নিহত ১

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জোড়বটতল এলাকায় সড়ক দুর্ঘটনায় এক  জন নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2013, 02:56 PM

Updated : 23 Aug 2022, 06:40 PM

নিহত নুরুদ্দিন (৪৫)  মিরসরাই উপজেলার বালিয়াদি গ্রামের আবদুল হকের ছেলে।

সোমবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনায়  অন্য দুইজন আহত হন বলে পুলিশ জানিয়েছে।

কুমিরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. জহিরুল হক জানান, সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের জোড়বটতল এলাকায় চট্টগ্রামমুখী একটি অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী প্রগতি ইণ্ডাস্ট্রিজের একটি জিপের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে নুরুদ্দিন মারা যান।

তাৎক্ষণিকভাবে আহত দুজনের বিস্তারিত জানাতে পারেনি পুলিশ। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাস্থল থেকে জিপটি আটক করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছে।