ঝিনাইদহে পুলিশ হত্যা মামলায় ৩ জামায়াত কর্মী গ্রেপ্তার
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে এক পুলিশ সদস্যকে হত্যা মামলায় জামায়াতে ইসলামীর তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর হলেন- টিপু সুলতান, বশীর উদ্দিন ও ইউনুস আলী। এদের মধ্যে টিপু ও বশীর ভেড়াখালী গ্রামের এবং ইউনুস গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।
রোববার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে হরিণাকুন্ডু থানার ওসি হারুন অর রশিদ জানান।
তিনি বলেন, এই তিন জামায়াত কর্মী গত ৩ মার্চ হরিণাকুন্ডু উপজেলা পরিষদ চত্বরে দায়িত্ব পালনের সময় এক পুলিশ সদস্যকে হত্যা ও অস্ত্র লুটের ঘটনায় দায়ের করা মামলার আসামি।
