২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ তাসলিমার সন্তানদের সহায়তায় সিপিবি

রানা প্লাজার ধসে নিখোঁজ পোশাক শ্রমিক তাসলিমার সন্তানদের অর্থ সহায়তা দিয়েছে সিপিবি।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2013, 10:23 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

রোববার সিপিবির ফরিদপুরের ভাঙ্গা উপজেলা শাখার পক্ষ থেকে তাসলিমার মা হাসু বেগমের কাছে পঞ্চাশ হাজার টাকা টাকা তুলে দেয়া হয়।

গত ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজার ধসের ঘটনায় নিহত হন ১১৩০ জন। এঘটনায় নিখোঁজ হন ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চরকান্দা গ্রামের শামসেল ফকিরের মেয়ে তসলিমা বেগম (২৬)।

স্বামী পরিত্যক্তা তসলিমা পঞ্চম তলায় ফ্যান্টম পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন। আঁখি ও রমজান নামের যথাক্রমে সাত ও চার বছরের দুই সন্তান রয়েছে তার।

আঁখি চরকান্দা একতেদায়ী মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী।