২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সোমবার থেকে ঈদের ছুটি শুরু

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সোমবার থেকে ঈদের ছুটি শুরু হচ্ছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2013, 04:41 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র শব-ই-ক্বদর, ঈদ-উল-ফিতর ও জাতীয় শোক দিবস উপলক্ষে ৫ অগাস্ট থেকে বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু হবে। চলবে ১৬ অগাস্ট পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোও বন্ধ থাকবে। ১৭ অগাস্ট সকাল ৯টায় হল খুলে দেয়া হবে।  

তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ছুটি শেষে ১৭ অগাস্ট থেকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথারীতি চলবে।