২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বাস খাদে পড়ে নিহত ১

ঝিনাইদহের কালীগঞ্জে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ২০ জন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2013, 12:44 PM

Updated : 23 Aug 2022, 06:40 PM

রোববার সকাল ৯টার দিকে উপজেলার বারোবাজার এলাকায় ঝিনাইদহ-যশোর সড়কে এ দুর্ঘটনায় বাসযাত্রী ইউনুস আলী নিহত হয়।

ইউনুস কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাঁদপুর এলাকার বাসিন্দা।

আহতদের কালীগঞ্জ ও যশোরের বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বারোবাজার হাইওয়ে থানার ওসি মোফাজ্জেল হোসেন জানান, কুষ্টিয়া থেকে যশোরগামী গড়াই পরিবহনের একটি যাত্রীবাহী বাস বারোবাজার পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলে ইউনুছ আলী নিহত হয়।