২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের ওপর হামলা 

পূর্ব শক্রুতার জের ধরে বগুড়া সদরের রাজপুর ইউনিয়নের সাবেক এক চেয়ারম্যানের ওপর গুলি বর্ষণের অভিযোগ পেয়েছে পুলিশ।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2013, 08:34 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

শনিবার সকালে মাটিডালি কালিবালা গ্রামে প্রতিপক্ষের লোকজন সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলামকে গুলি করে। তবে তিনি রক্ষা পেলেও তার সঙ্গী গুলিবিদ্ধ হন বলে পুলিশ জানিয়েছে। 

আহত মোস্তাফিজার রহমানকে (৬৫) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহিদুলকে লক্ষ্য করে স্থানীয় সন্ত্রাসী ওমর খৈয়ম ও তার কিছু অনুসারী গুলিবর্ষণ করে।

এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ওমরকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

অভিযুক্ত ওমর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও সাবেক ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন জুয়েল হত্যা মামলার আসামি বলেও জানায় পুলিশ।