২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সেরা ফৌজদারহাট ক্যাডেট

সামগ্রিক মানদণ্ডে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবারও শীর্ষ স্থান দখল করেছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2013, 06:29 PM

Updated : 25 Apr 2022, 07:04 PM

এ কলেজ থেকে ৪২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪০ জন। সামগ্রিক বিবেচনায় এ কলেজের প্রাপ্ত পয়েন্ট ৮৭ দশমিক ৪০।

গতবার তারা ৮৭ দশমিক ৭৭ পয়েন্ট পেয়ে শীর্ষ স্থানে ছিল। সেবার ৪১ জন শিক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছিল। জিপিএ-৫ পেয়েছিল ৩৮ জন।

সামগ্রিক বিচারে ৮৫ দশমিক ৫৭ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয়েছে চট্টগ্রাম সরকারি কলেজ। এ প্রতিষ্ঠান থেকে ৭৫২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৭৪৫ জন, এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৪৫ জন।

শীর্ষ দশের অন্যান্য কলেজসমূহ হল (ক্রমানুসারে)-  তৃতীয়- সরকারি কমার্স কলেজ (৮২ দশমিক ৪০), চতুর্থ- সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ (৭৮ দশমিক ৫৭), পঞ্চম- চট্টগ্রাম পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (৭৭ দশমিক ৬৫), ষষ্ঠ-  ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (৭৬ দশমিক ২৯ ), সপ্তম- চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ (৭৪ দশমিক ৬৬), অষ্টম- নৌ বাহিনী স্কুল অ্যান্ড কলেজ (৬৯ দশমিক ৫৬), নবম- কক্সবাজার সরকারি কলেজ (৬৯ দশমিক ৪৯) এবং দশম- সরকারি সিটি কলেজ (৬৮ দশমিক ২৩)।

তবে জিপিএ-৫ পাওয়ার শিক্ষার্থীদের হিসেবে শীর্ষে রয়েছে মহসিন কলেজ।এ প্রতিষ্ঠান থেকে এবারে ৫৬১ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গতবার এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছিল ৩১০ জন।

সেরা দশের অন্য কলেজগুলো হলো (ক্রমানুসারে) চট্টগ্রাম সরকারি কলেজ ( ৪৪৫ জন), তৃতীয় সরকারি কমার্স কলেজ (৩৩৩ জন), চতুর্থ সরকারি সিটি কলেজ (২৬৪ জন), পঞ্চম চট্টগ্রাম পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (২২৮ জন), ষষ্ঠ চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ (২২৫ জন), সপ্তম ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (১০৯ জন), অষ্টম নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ (৯৪ জন), নবম কক্সবাজার সরকারি কলেজ (৯৩ জন) ও দশম বিএফ শাহীন কলেজ (৪৯ জন)।

শতভাগ পাস

এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ৫টি কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। গতবার এ সংখ্যা ছিল ৭।

শতভাগ পাস করা পাঁচ কলেজ হলো- চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইউনির্ভাসিটি স্কুল অ্যান্ড কলেজ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, কাফকো স্কুল অ্যান্ড কলেজ, চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কলেজ ও বান্দরবান ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

এছাড়া গতবারের মতো এবারেও শূন্য পাসের হার সম্বলিত কোন শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম বোর্ডে নেই।