২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় ইমাম নিহত

নারায়ণগঞ্জ সদর উপজেলায় বালুবাহী ট্রাকের চাপায় মাওলানা নিজাম উদ্দিন (৬৫) নামে এক ইমামের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2013, 06:25 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

শুক্রবার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় এ ঘটনা ঘটে।

মাওলানা নিজাম উদ্দিন ঢাকার মতিঝিল এলাকার একটি মসজিদের ইমাম ছিলেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুল মতিন জানান, রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় মাওলানা নিজাম উদ্দিন ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ ট্রাক আটক করলেও এর চালক ও সহকারী পলাতক আছেন।