২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় লঞ্চে ছিনতাই

বরগুনার বামনা উপজেলা সদর লঞ্চঘাটে একটি লঞ্চে ছিনতাই হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2013, 05:41 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

শনিবার সকাল ৮টায় ঢাকা-বরগুনাগামী ‘আল্লাহর মর্জি’ লঞ্চে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এ সময় ছিনতাইকারীদের হামলায় আহত হয়েছেন লঞ্চের কেরানি আতিকুর রহমান মতিন (৩৮) ও আনসার সৈয়দ আসাদুজ্জামান (২৫)।

ভুক্তভোগীদের অভিযোগ, বামনা উপজেলার পশ্চিম সফিপুর গ্রামের বায়েজিদ শুভ (২৩) ও আবদুল খালেকের (৫০) নেতৃত্বে ৩০/৩৫ জনের একটি দল ছিনতাই করে লঞ্চের যাত্রীদের কাছ থেকে নগদ ১ লক্ষ ৩০ হাজার টাকা এবং একটি মোবাইল সেট ছিনিয়ে নিয়েছে।

বামনা থানার ওসি মো. মুনিরুল ইসলাম বলেন, এ ব্যাপারে আল্লাহর মর্জি লঞ্চের কেরানি আতিকুর রহমান মতিন বাদি হয়ে মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।