২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

মাগুরা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিমকে গ্রেপ্তার হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2013, 03:44 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের এসআই লিটন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১২ সালের ১০ ডিসেম্বর শহরের ভায়না এলাকায় পুলিশের ওপর বোমা হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলার আসামী হিসেবে আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মাগুরা সদর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রবিবার তাকে আদালতে হাজির করা হবে বলেও জানান তিনি।