২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পোশাক কারখানায় ডাকাতি, আটক ২ কর্মকর্তা

সাভারের বিরুলিয়া এলাকায় একটি পোশাক কারখানায় ডাকাতি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2013, 03:23 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

শুক্রবার গভীর রাতে সৈকত নীট ওয়্যার লিমিটেডে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে কারখানাটির দুই কর্মকর্তাকে আটক করা হয়েছে বলে জানান সাভার মডেল থানার এসআই সফিউল আলম।

তারা হলেন- কারখানার অপারেটর বাবুল মিয়া ও সুপারভাইজার রবিউল ইসলাম রানা।

কারখানার মালিক আক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত আড়াইটার দিকে ১০/১৫ জনের একদল ডাকাত সীমানা প্রাচীর ডিঙ্গিয়ে কারখানার ভেতরে ঢুকে। তারা অস্ত্রের মুখে নিরাপত্তাপ্রহরী শিপু ও আক্তারসহ ৬ জনকে বেঁধে মারধর করে।

ডাকাতরা কারখানা থেকে  আট টন সুতা, ছয়টি মোবাইল ফোন ও নগদ সাড়ে তিন লাখ টাকাসহ ২০ লাখ টাকার বেশি মূল্যের মালামাল লুট করেছে বলে জানান আক্তার হোসেন।

এব্যাপারে সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই সফিউল।