কক্সবাজারে প্রতিপক্ষের গুলিতে নিহত ১
কক্সবাজার সদর উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ।
নিহতের ছেলে মোহাম্মদ আলমগীর জানান, ঈদের বাজার করে বাড়ি ফেরার সময় তার বাবাকে প্রতিপক্ষের লোকজন গুলি এবং কুপিয়ে হত্যা করে।
তিনি বলেন, “জমি সংক্রান্ত বিরোধ এবং শুক্রবার পুলিশের হাতে এক ডাকাত আটক হওয়ার ঘটনার জের ধরে তার বাবাকে হত্যা করা হয়েছে।”
কক্সবাজার সদর থানার ওসি জসীম উদ্দিন জানান, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে আনা হয়েছে।
ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
