২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা থেকে অস্ত্রসহ যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2013, 12:02 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

আটক মাজহারুল আনোয়ার প্রিন্স (৪০) যুবদলের কালীগঞ্জ উপজেলার আহবায়ক কমিটির সদস্য সচিব। তার বাবা অনোয়ারুল ইসলাম উলফা কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি।

শুক্রবার মধ্যরাতে সদরের চাঁপালী কলেজ পাড়া এলাকায় নিজ বাড়ির সামনে থেকে প্রিন্সকে আটক করা হয় বলে জানান কালীগঞ্জ থানার ওসি লিয়াকত হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, অস্ত্র কেনাবেচার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তার কাছ থেকে একটি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে।