পটুয়াখালীতে ৩ ব্যক্তির লাশ উদ্ধার
পটুয়াখালীর রাঙ্গাবালীর জাহাজমারার চরে সাগর থেকে ভেসে আসা অজ্ঞাত পরিচয়ের তিন ব্যক্তির লাশ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা।
শুক্রবার বিকেলে ওই লাশ গুলো ইলিশ ধরার জালে আটকে গেলে সেখান থেকে তীরে নিয়ে আসে স্থানীয় জেলেরা।
রাঙ্গাবালী থানার ওসি মাসুদুর রহমান সাংবাদিকদের জানান, ৩টি লাশ উদ্ধার করার করার কথা স্থানীয়রা তাদের জানিয়েছে।
তবে দুর্গম এলাকা হওয়ায় শনিবার পুলিশ ঘটনাস্থলে যাবে।
ওই এলাকার ইউপি সদস্য কামরুল ইসলাম জানান, লাশগুলোর পরনে কোনো কাপড় ছিল না। সাগরে মাছধরা ট্রলার ডুবির ঘটনায় এদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন তারা।
