ঈদে বিশেষ ট্রেনের দাবি সিরাজগঞ্জে
ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জে বিশেষ ট্রেন চালুর দাবি জানিয়েছে বাসদ।
শুক্রবার এ দাবিতে সিরাজগঞ্জ বাজার রেলস্টেশনে দলটির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধন করে।
মানববন্ধন চলাকালে জেলা বাসদের সমন্বয়ক নব কুমার, আব্দুল্লাহ আল-মামুন, শ্রমিক নেতা মোসলেম উদ্দিন ও সঞ্জয় গৌর বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সিরাজগঞ্জের অন্তত ২ লক্ষাধিক মানুষ ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন। এরা নাড়ির টানে ঈদে বাড়ি ফিরতে চায়।
তাই ঈদে সিরাজগঞ্জ-ঢাকা রুটে একটি বিশেষ ট্রেন চালু করে কম আয়ের মানুষদের বাড়ি ফেরা নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।
