পবিপ্রবির ভর্তি পরীক্ষা ৬ ডিসেম্বর
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক মো. নওয়াব আলী সাংবাদিকদের জানায়, সকাল ১১টায় কনফারেন্স হলে উপাচার্য প্রফেসর মো. শামসুদ্দীনের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় ১১-১২ ডিসেম্বর মেধাতালিকা থেকে ভর্তি, ১৫ ডিসেম্বর অপেক্ষমান তালিকা থেকে রিপোর্টিং এবং ১৭- ১৮ ডিসেম্বর অপেক্ষমান তালিকা থেকে ভর্তির সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বিভিন্ন অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন।
