২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে মৃত্যু

মাদারীপুরের শিবচর উপজেলায় বিদ্যুতের ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে এক ব্যক্তি মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2013, 04:28 PM

Updated : 25 Apr 2022, 07:04 PM

শুক্রবার দুপুর আড়াটার দিকে উপজেলার পাচ্চর ইউনিয়নের কেরানীবাগ এলাকায় একটি পাট ক্ষেত থেকে অজ্ঞাত (৫০) ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

শিবচর থানার ওসি মাসুদ উদ্দিন জানান, ক্ষেতে লাশ দেখে লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রান্সফর্মার মাটিতে নামানো অবস্থায় তারের সঙ্গে জড়িয়ে থাকা ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে।

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তি মারা গেছেন।”

 লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।