কঙ্কাল চুরির অভিযোগে পিটুনি, নিহত ১
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কবরস্থান থেকে কঙ্কাল চুরির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।
নালিতাবাড়ী থানার ওসি গোলাম হায়দার জানান, শুক্রবার ভোর ৪টার দিকে গেরামারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সেন্টু (২৫) শেরপুরের নকলা উপজেলার কৃর্শা বাদাগৈর গ্রামের বাসিন্দা ছিলেন।
এলাকাবাসীর বরাত দিয়ে ওসি বলেন, সেন্টু গেরামারা কবরাস্থানে গিয়ে কঙ্কাল চুরির সময় গ্রামবাসী তাকে ধরে পিটুনি দেয়।
পুলিশ গুরুতর আহত সেন্টুকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে পাঠালে সেখানে তার মৃত্যু হয়।
এ ব্যাপরে নালিতাবাড়ী থানায় একটি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।
