চট্টগ্রামে ক্রেনের রশি ছিঁড়ে শ্রমিক নিহত
চট্টগ্রামে একটি স্টিল মিলে ক্রেনের রশি ছিঁড়ে এক শ্রমিক নিহত হয়েছে।
নিহত হামিদুল ইসলাম (৩৭) লালমনিরহাট জেলার হাতিভাঙ্গা গ্রামের বাসিন্দা আছার উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার সকালে কবীর স্টিল মিলের কারখানায় এ ঘটনা ঘটে।
সীতাকুণ্ড থানার এএসআই শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত হামিদুল স্টিল মিলে ফার্নেস লাইটিং টেকনেশিয়ান হিসেবে কর্মরত ছিল।
তিনি বলেন, “কাজ করার সময় ক্রেনের রশি ছিঁড়ে হামিদুলের উপর পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান।”
