২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইফতারি খেয়ে ২১ পুলিশ হাসপাতালে

ফরিদপুরে ইফতারি খেয়ে অসুস্থ ২১ পুলিশকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2013, 04:52 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

বুধবার পুলিশ লাইনে ইফতার খেয়ে এরা অসুস্থ হয়ে পড়লে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এদের মধ্যে রাতে ছয়জন এবং অন্যদের বৃহস্পতিবার সকালে হাসপাতালে ভর্তি করা হয়।

তবে তারা সকলেই আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন সিভিল সার্জন সিরাজুল হক তালুকদার।।

তিনি জানান, পুলিশ সদস্যরা ‘খাদ্যে বিষক্রিয়ায়’ আক্রান্ত হয়েছেন ।

হাসপাতালে চিকিৎসাধীনরা জানিয়েছেন, ইফতারিতে তারা ছোলা, সরবত, ভাজা ও খেজুরসহ

অন্য খাবার খেয়েছিলেন। ইফতারির পর পর কেউ ভাতও খেয়েছেন। ইফতার খাওয়ার ঘণ্টাখানেক পর ডায়রিয়ায় আক্রান্ত হন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) এ বি এম জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।