নেত্রকোনায় টেম্পো উল্টে একজন নিহত
নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় এক টেম্পো যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।
বৃহস্পতিবার সকালে নেত্রকোনা-পূর্বধলা সড়কের শালদিঘা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মতিন (৫০) পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের ওটি গ্রামের বাসিন্দা ।
আহত অন্য যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে এস আই মনোরঞ্জন জানান।
