না.গঞ্জে শ্রমিকদের বেতন-বোনাসের দাবিতে মানববন্ধন
ঈদের আগেই পোশাক শ্রমিকদের বেতন ও বোনাস দেয়াসহ তিনটি দাবিতে মানববন্ধন করেছে গামের্ন্টস শ্রমিকদের দুটি সংগঠন।
বুধবার বেলা এগারোটায় গামের্ন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এই মানববন্ধন করে।
তাদের অন্য দাবিগুলো হচ্ছে- শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ সৃষ্টি এবং ফতুল্লার বিসিক শিল্প নগরীর ফকির অ্যাপারেলসে বয়লার বিস্ফোরণে শ্রমিক মৃত্যুর ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের ন্যায্য ক্ষতিপূরণ দেয়া।
