২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে হেরোইন উদ্ধার

সিরাজগঞ্জের সয়দাবাদ স্টেশনে একটি ট্রেনে তল্লাশি করে হেরোইন পেয়েছে র‌্যাব।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2013, 08:08 PM

Updated : 23 Aug 2022, 06:37 PM

বুধবার দুপুর আড়াইটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সয়দাবাদ রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা রংপুর থেকে ঢাকাগামী রংপুর এক্সপ্রেসে তল্লাশি চালায় সিরাজগঞ্জ র‌্যাব-১২।

র‌্যাবের ক্যাম্প কমান্ডার অশোক কুমার পাল বলেন, ট্রেনের একটি বগির সিটের নীচ থেকে চায়ের মোড়কের ভেতর রাখা একটি প্যাকেট থেকে আনুমানিক সাতশো গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।