২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দিদের জন্য ঈদের সকালে সেমাই, দুপুরে ইলিশ

ঈদুল ফিতরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2013, 07:55 PM

Updated : 23 Aug 2022, 06:37 PM

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ রফিকুল কাদের বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিবারের ন্যায় এবারো বন্দিদের জন্য নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

ঈদের দিন সকালে কারাগারে সব বন্দিদের দেয়া হবে সেমাই ও মুড়ি। প্রতিজন বন্দি ৩০০ গ্রাম সেমাইয়ের সঙ্গে পাবেন ৭০ গ্রাম মুড়ি।

দুপুরে থাকবে সাদা ভাত, আলুর দম ও ইলিশ মাছ। যদি ইলিশ মাছের ব্যবস্থা করা না যায়, তাহলে রুই মাছ দেয়া হবে বলে জানান কারাধ্যক্ষ।

এছাড়া রাতে থাকবে ২৫০ গ্রাম পোলাও, গরু অথবা খাসি অথবা মুরগির মাংস, ডিম, সালাদ, পানীয়, ফল ও চমচম।

কারাগারে বন্দি মায়েদের সঙ্গে থাকা শিশুদের নতুন পোশাক দেয়া হবে বলে কারা কর্মকর্তা রফিকুল জানান।

রোজায় প্রতি বন্দিকে ৪০ গ্রাম ছোলা, দুটি করে জিলাপি, পেঁয়াজু, খেজুর এবং ৩০ গ্রাম করে মুড়ি দেয়া হচ্ছে।