ফরিদপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ফরিদপুরের চরভদ্রাসনে ছিনতাই মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি খোকন মৃধাকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে চরহাজীগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চরভদ্রাসন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শামসুদ্দিন বলেন, ২০১২ সালে ফরিদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত খোকন মৃধাকে একটি ছিনতাই মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ড দেয়।
“মামলার রায় ঘোষণার পর থেকে সে পলাতক ছিল। গোপন সংবাদ পেয়ে গ্রেপ্তার করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”
