২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বাস থেকে কোকেন উদ্ধার

যশোরে একটি বাস থেকে কোকেন উদ্ধার করেছে বিজিবি।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2013, 07:54 PM

Updated : 25 Apr 2022, 07:03 PM

বিজিবি- ২৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান জানান, মঙ্গলবার দুপুর দেড়টায় শহরের পুরনো খয়েরতলায় একটি বাস তল্লাশি করে ৯৯৫ গ্রাম কোকেন উদ্ধার করা হয়।

যাত্রী আসনের উপরে মালামাল রাখার স্থানে একটি স্কুল ব্যাগের মধ্যে কোকেন রাখা ছিল। তবে কাউকে আটক করা যায়নি।

তিনি আরও জানান, উদ্ধার করা কোকেন রসায়নিক পরীক্ষার জন্য মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।