২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনাইমুড়ি ও চাটখিল পৌর মেয়রের শপথ গ্রহণ

নোয়াখালীর সোনাইমুড়ি ও চাটখিল পৌরসভার নব নির্বাচিত মেয়র  ও কাউন্সিলরা শপথ গ্রহণ করেছেন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2013, 06:32 PM

Updated : 23 Aug 2022, 11:16 AM

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে শপথবাক্য পাঠ করান চট্রগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্যাহ।

এ সময় নোয়াখালী জেলা প্রশাসক মো. সিরাজুল  ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিচালক শংকর রঞ্জন সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পরিতোষ হাজরা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সালেহ মো. ফেরদৌস উপস্থিত ছিলেন।

শপথ বাক্য পাঠ শেষে বক্তব্য রাখেন চাটখিল পৌরসভার মেয়র মোস্তফা কামাল ও সোনাইমুড়ি পৌরসভার মেয়র মোতাহের হোসেন মানিক।

গত ২৯ জুন চাটখিল পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন এবং ৬ জুলাই সোনাইমুড়ি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।