নেত্রকোনায় পুড়ল ১০ দোকান
নেত্রকোনার বারহাট্টা উপজেলা সদরে মঙ্গলবার দুপুরে আগুন ১০টি দোকান পুড়ে গেছে।
বারহাট্টা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ জানান, বাজারের মিছির উদ্দিনের তুলার দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
আগুনে চৌধুরী হোমিও হল, ইন্দ্র মেডিকেল হল, বেগম জুয়েলার্স ও কয়েকটি ধান চালের গুদামসহ ১০টি দোকান পুড়ে যায়।
পরে নেত্রকোনা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।
ক্ষতিগ্রস্তরা অন্তত ৩০ লাখ টাকা ক্ষয়ক্ষতির দাবি করেছেন বলে জানান আবু হানিফ।
