২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুতে গুলি করে বৃদ্ধাকে খুন

কক্সবাজারের রামু উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে এক নারী নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2013, 04:57 PM

Updated : 23 Aug 2022, 11:16 AM

সোমবার রাত আড়াইটার দিকে রামুর ঈদগড় ইউনিয়নের পশ্চিম হাছনাকাটা এলাকায় নিহত লায়লা বেগম (৬২) স্থানীয় কবির আহমদের স্ত্রী।

মঙ্গলবার সকালে পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহ কক্সবাজার সদর হাসপতাল মর্গে পাঠিয়েছে।

ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো বলেন, লায়লা বেগম সেহেরি খাওয়ার জন্য উঠে হাতমুখ ধুতে খামার বাড়ির উঠানে বের হলে আগে থেকে অবস্থান নেয়া দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।

রামু থানার ওসি অপ্পেলা রাজা নাহা জানান, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে দুস্কৃতিকারীদের গুলিতে নিহত হয়েছেন লায়লা বেগম।