২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় যুবকের লাশ উদ্ধার

ঢাকার আশুলিয়ার শিমুলিয়া থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2013, 02:07 PM

Updated : 23 Aug 2022, 11:17 AM

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জিরানী-শিমুলিয়া সড়কের রাঙ্গামাটি ব্রিজের পাশে হাত-পা বাঁধা লাশটি পাওয়া যায়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পথচারীর কাছে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা ওই যুবককে শ্বাসরুদ্ধ করে হত্যার পর হাত-পা বেঁধে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।

এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।