২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএসএস’র ৩৪ নেতাকর্মীকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা

রাঙামাটির লংগদু উপজেলা থেকে অপহৃত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) অপহৃত ৫২ জন নেতাকর্মীর মধ্যে সোমবার ৩৪ জনকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2013, 09:14 PM

Updated : 23 Aug 2022, 11:15 AM

লংগদু থানার ওসি রেজাউল হক জানান, সকাল ১১টার দিকে অপহরণকারীরা প্রথমে ৬ জনকে লংগদুর ছোট কাটতলী এলাকা থেকে মুক্তি দেয়।

পরে শুভলং উপজেলার বরুনাছড়ি এলাকা থেকে আরও ২৮ জন নেতাকর্মীকে মুক্তি দেয়া হয়।

মুক্তি পাওয়ার পর অপহৃতরা বিকালের দিকে লংগদু উপজেলার যে যার বাড়ি পৌঁছলে বিষয়টি জানাজানি হয়। মুক্তিপ্রাপ্তরা সবাই সুস্থ আছেন বলে জানান ওসি রেজাউল।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সহ-সম্পাদক সজীব চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি জেএসএস এর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে  লংগদু উপজেলার কাটতলী বিল হ্রদ এলাকার জোড়টিলা এলাকা থেকে ৭০ নেতাকর্মীকে  অপহরণ করে দুর্বৃত্তরা।

অপহরণের কয়েক দিন পর ৯ জনকে ছেড়ে দেয়।

এ ঘটনার জেএসএস প্রতিদ্বন্দ্বী ইউপিডিএফকে দায়ী করে। তবে ইউপিডিএফ তা অস্বীকার করেছে।