২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কুমিল্লা-১০ আসনের পুনর্নির্ধারিত সীমানা কেন অবৈধ নয়’

কুমিল্লা-১০ আসনের পুনর্নির্ধারিত সীমানা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2013, 05:56 PM

Updated : 23 Aug 2022, 11:16 AM

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ এই রুল জারি করে।

নির্বাচন কমিশনসহ অন্য বিবাদিদেরকে রুলের জবাব দিতে চার সপ্তাহ সময় দেয়া হয়েছে।

নাঙ্গলকোটে বিএনপিদলীয় সাবেক সাংসদ মোহাম্মদ আব্দুল গফুর ভূঁইয়ার করা আরেকটি রিট আবেদনে গত সপ্তাহে এই নির্বাচনী এলাকা নিয়ে আরো একটি রুল হয়েছিল।

এবারের বাদি নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান মজুমদার।

আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন শেখ মোহাম্মদ মোরসেদ। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন শাহদীন মালিক।

২০০৮ সালের আগে নাঙ্গলকোট উপজেলা নিয়ে একটি নির্বাচনী এলাকা ছিল। ওই নির্বাচনে প্রথম সদর দক্ষিণের কয়েকটি ইউনিয়ন নাঙ্গলকোটের সঙ্গে যুক্ত হয়। নির্বাচন কমিশনের সর্বশেষ পুনর্গঠনে সদর দক্ষিণ ও কুমিল্লা-১০ কে নিয়ে একটি সংসদীয় আসন করা হয়।