লক্ষ্মীপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
লক্ষ্মীপুর সদর উপজেলায় এক চালককে হত্যা করে সিএনজিচালিত অটোরিকশাটি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার সকালে উপজেলার হাসন্দি গ্রামের কালিবাজার থেকে চালক মো. মহিনের (২০) লাশ উদ্ধার করে পুলিশ।
মহিন জেলার রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের আজিমপুর গ্রামের সুলতান আহম্মদের ছেলে।
লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল জলিল জানান, লাশের হাত-পা বাঁধা ও গলায় দড়ি লাগানো ছিল। শ্বাসরোধ করে তাকে হত্যা করা হতে পারে।
নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই জলিল।
