২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাখালীতে বিশ্ববিদ্যালয় ছাত্র গুলিবিদ্ধ

রাজধানীর মহাখালীতে দুর্বৃত্তের গুলিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2013, 12:52 PM

Updated : 23 Aug 2022, 11:15 AM

রোববার ভোরে মহাখালী জিটি (ক) কলোনিতে নিজের বাসায় এ হামলায় আহত মোহাম্মদ উল্লাহ (১৯) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে বাসায় নিয়ে যাওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে বাসায় ঢুকে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এক রাউন্ড ‍গুলি ছুঁড়ে পালিয়ে যায়। গুলি মোহাম্মদ উল্লাহর ডান হাতে লাগার পর ডান পায়ে লাগে।

তবে গুলি করার কারণ তার পরিবার পুলিশকে জানাতে পারেনি, বলেন তিনি।