২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম-হাতিয়া রুটে জাহাজের নতুন সূচি

চট্টগ্রাম থেকে সন্দ্বীপ-হাতিয়া রুটে এখন থেকে সপ্তাহে চার দিন জাহাজ চলবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2013, 09:19 PM

Updated : 25 Apr 2022, 07:02 PM

এর মধ্যে শনি, সোম, বুধ ও বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে সন্দ্বীপ-হাতিয়া রুটে এবং রবি, মঙ্গল, বৃহস্পতি ও শনিবার হাতিয়া থেকে সন্দ্বীপ হয়ে চট্টগ্রামে যাত্রী পরিবহন করা হবে।

বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) এর অনুমোদন দিয়েছে বলে বিআইডব্লিউটিসি’র সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) নাসির  মোহাম্মদ চৌধুরী জানিয়েছেন।

তিনি আরো জানান, ঈদে ৬ অগাস্ট থেকে চট্টগ্রাম থেকে সন্দ্বীপ -হাতিয়া রুটে বিশেষ সার্ভিসও চালু থাকবে।

ঈদ সার্ভিস শেষ হওয়ার পর থেকে প্রতি সপ্তাহে চার দিন করে চট্টগ্রাম, সন্দ্বীপ, হাতিয়া রুটে যাত্রী পরিবহন করবে জাহাজগুলো।

বিশেষ সার্ভিসের আওতায় এ সময় প্রতিদিন চট্টগ্রাম থেকে সন্দ্বীপ ও হাতিয়া রুটে দুটি জাহাজ প্রতিদিনি যাত্রী পরিবহন করবে। 

বর্তমানে এমভি মনিরুল হক ও এমভি আবদুল মতিন জাহাজ দুটি শনি, সোম ও বুধবারে চট্টগ্রাম থেকে ছেড়ে গন্তব্যে পৌঁছে এবং রবি, মঙ্গল ও বৃহস্পতিবার হাতিয়া থেকে ছেড়ে সন্দ্বীপ হয়ে চট্টগ্রাম আসে।

এদিকে সংস্কার শেষ হলে এমভি বার আউলিয়া নামে অপর জাহাজটি ঈদের আগে এ রুটে যাত্রী পরিবহনে যুক্ত হতে পারে বলেও আশা প্রকাশ করেন বিআইডব্লিউটিসি কর্মকর্তা নাসির।