২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হন তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2013, 07:03 PM

Updated : 23 Aug 2022, 11:15 AM

শনিবার দুপুর ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকায় এই ঘটনায় নিহত জাহাঙ্গীর হোসেন (২৫) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলী পাটোয়ারী ছেলে।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল হোসেন জানান, নিমাইকাশারী এলাকার হেলাল উদ্দিনের বাড়িতে জাহাঙ্গীর হোসেন, মাইন উদ্দিন, আলাউদ্দিন ও দুলাল গ্রিল বসানোর কাজ করছিলেন। এ সময় বিদ্যুতের তারের সঙ্গে লোহার গ্রিলের স্পর্শ হলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়।