২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার এক ইউনিয়ন পরিষদ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2013, 03:44 PM

Updated : 23 Aug 2022, 11:15 AM

গ্রেপ্তার সালাম শিকদার (৫০) উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের সদস্য।

রাউজান থানার ওসি এমএম মোর্শেদ জানান, শুক্রবার রাতে দক্ষিণ রাজানগর এলাকা থেকে সালাম শিকদারকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বৃহস্পতিবার সালাম ও তার বাহিনীর সদস্যরা চাঁদার দাবিতে রাজারহাট বাজারে ১২টি দোকানে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় করা মামলায় সালাম দুই নম্বর আসামি।

ওসি মোর্শেদ জানান, সালাম এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী। তার নিজস্ব একটি বাহিনী এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালাতো।

তিনি বলেন, “সালাম ৬৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে ডাকাতি ও চাঁদাবাজিসহ বেশকিছু মামলা রয়েছে।”