গাজীপুরে গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকালে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে সংঘটিত এ ঘটনায় নিহতের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, টঙ্গীর বনমালা এলাকায় ছিনতাই করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েন ওই যুবক।
এ সময় জনতা পিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
