২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ব্যবসায়ী খুন

খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামে এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2013, 04:29 PM

Updated : 23 Aug 2022, 11:15 AM

শুক্রবার ভোরে নিজ দোকানের পাশের রাস্তা থেকে ব্যবসায়ী আকরাম আলীর (৭০) লাশ উদ্ধার করা হয়।  

কয়রা থানার ওসি ফজলুর রহমান জানান, তার মাথা ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সম্ভবত সেহেরির পর ভোরে তাকে হত্যা করা হয়েছে।

“আকরাম রাতে নিজের দোকানেই থাকতেন। সেহেরির পর দোকানের পাশে রাস্তায় তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।”

ওসি জানান, লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে আকরামকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।