খাগড়াছড়ি থেকে যুবকের লাশ উদ্ধার
খাগড়াছড়ির গুইমারা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়দের কাছে খবর পেয়ে মঙ্গলবার বিকাল ৫টার দিকে বাইল্যাছড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
গুইমারা থানার ওসি মো. বশির আহম্মেদ বলেন, লাশটি বিকৃত হয়ে গেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ১০/১৫ দিন আগে ওই যুবককে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে।
তার পরনে ছিল কালো জিন্স প্যান্ট ও কালো শার্ট ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকাল ৪টার দিকে বাইল্যাছড়ি এলাকায় সড়ক উন্নয়ন কাজে নিয়োজিত শ্রমিকরা দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়।
