২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা চেয়ে ব্রির ৪ বিজ্ঞানীর জিডি

নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালকসহ চার বিজ্ঞানী।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2013, 06:30 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

জীবন ও চাকরিস্থলের নিরাপত্তা চেয়ে মহাপরিচালক মো. সাইদুল ইসলাম, পরিচালক জীবন কৃষ্ণ বিশ্বাস,  মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শাহজাহান কবীর ও সহকারি পরিচলক (সাধারণ সেবা)  মো. আব্দুল আজিজ সোমবার জয়দেবপুর থানায় জিডি করেন।

মহাপরিচালক মো. সাইদুল ইসলাম, পরিচালক জীবন কৃষ্ণ বিশ্বাসের জিডিতে গাজীপুর জজকোর্টের আইনজীবী মো. শহীদুজ্জামানকে বিবাদী করা হয়।

অপরদিকে শাহজাহান কবীর ও সহকারি পরিচলক মো. আব্দুল আজিজের জিডিতে ব্রি’র শ্রমিক তোফাজ্জল হোসেন ভূঁইয়া, জহির, নজরুল, হান্নানসহ আরো অনেককে বিবাদী করা হয়েছে।

জিডিতে অভিযোগ করা হয়, গত ১৭ জুলাই দুপুরে বিবাদীরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং কীভাবে এ প্রতিষ্ঠানে চাকরি করে তা দেখে নেয়ারও হুমকি দেয়।

জয়দেবপুর থানার ওসি এস এম কামরুজ্জামান জিডি করার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে।