রংপুরে ৩ দিন পর অটোচালকের লাশ উদ্ধার
রংপুরের মিঠাপুকুর উপজেলায় নিখোঁজ হওয়ার ৩ দিন পর রেজোয়ান আলী (২৩) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের হযরতপুর গ্রামের একটি পাটক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
রেজোয়ান একই ইউনিয়নের মাঝগ্রামের আমজাদ হোসেনের ছেলে। গত শুক্রবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।
মিঠাপুকুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, দুর্বৃত্তরা কুপিয়ে রেজোয়ানকে হত্যা করেছে।
লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা করেছেন বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস
