২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রনিকে গ্রেপ্তারের দাবি অব্যাহত

সাংবাদিক নিরর্যাতনকারী সাংসদ গোলাম মাওলা রনিকে গ্রেপ্তারের দাবি অব্যাহত রয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2013, 01:06 PM

Updated : 25 Apr 2022, 07:02 PM

মঙ্গলবার মাদারীপুরে এ দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা।

গত দুদিন ধরে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন, সমাবেশ করছেন সাংবাদিকসহ বিভিন্নস্তরের মানুষ।   

শনিবার ঢাকার তোপখানা রোডের মেহেরবা প্লাজায় নিজ কার্ালয়ের সামনে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের দুই সংবাদকর্মীকে মারধর করেন সাংসদ রনি ও তার লোকজন।

এ ঘটনার প্রতিবাদে সকাল ১১টায় মাদারীপুর প্রেস ক্লাবের সামনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ মানববন্ধনে অংশ নেন।

এ সময় তারা সরকার দলীয় এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তব্য দেন মাদারীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি গোলাম মাওলা আকন্দ, জ্যেষ্ঠ সাংবাদিক মাহবুবর রহমান বাদল, ক্রীড়া শিক্ষক বিদ্যুৎ চক্রবর্তী প্রমুখ।