চাঁদপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছে চাঁদপুরের একটি আদালত।
সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত-২ এর বিচারক মো. মাহবুবুর রহমান এ রায় দেন।
দ-প্রাপ্ত সেলিম গাজী (৩০) সদর উপজেলার বাখরপুর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে। তিনি পলাতক।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌসুলি সাইয়েদুল ইসলাম জানান, ২০০৩ সালের ১ জুলাই ওই কিশোরী সেলিমের বিরুদ্ধে আদালতে মামলা করেন।
২০০৩ সালের ১৪ নভেম্বর চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস সরকার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেন।
আদালত সেলিমকে যাবজ্জীবন কারাদ-, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদ- দেয় বলে জানান আইনজীবী।
