২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রনির বিচার চেয়ে রাবিতে মানববন্ধন

সাংসদ গোলাম মাওলা রনির হাতে একটি বেসরকারি টেলিভিশন স্টেশনের দুই সাংবাদিক নির্যাতিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিকরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2013, 06:03 PM

Updated : 25 Apr 2022, 07:01 PM

সোমবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উদ্যোগে আয়োজিত এ মানববন্ধন থেকে সাংসদ রনির বিচার চাওয়া হয়।

শনিবার বেসরকারি টেলিভিশন স্টেশন ইনডিপেনডেন্টের দুই সাংবাদিক অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য সংগ্রহে গিয়ে রাজধানীর তোপখানা সড়কের মেহেরবা প্লাজায় রনি ও তার সঙ্গীদের হামলার শিকার হন।

ভিডিও চিত্রে দেখা যায়, দুই সাংবাদিককে রনির নিজের হাতে মারছেন, লাথিও দিচ্ছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকের উপর হামলা গণতন্ত্রের জন্য অশনিসংকেত। যদি এ ঘটনার বিচার না হয়, তাহলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটতে থাকবে।

এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যালয়ে ছাত্রলীগের তালা দেয়ার ঘটনারও নিন্দা জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মলয় কুমার ভৌমিক, দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক এস এম আবু বকর, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক কাজী মামুন হায়দার রানা, রাবি সাংবাদিক সমিতির সভাপতি এনায়েত করিম, সাধারণ সম্পাদক জনাব আলী, সহসভাপতি শাকির আহমাদ, দফতর সম্পাদক সাইদ শুভ, কোষাধ্যক্ষ নাজিম মৃধা প্রমুখ।